MAWAH Academy অ্যাপ এখন Google Play-তে

  1. হোম
  2. শেখ রওনাজ

শেখ রওনাজ

প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, MAWAH Academy | রেসিপি ডেভেলপার | বেকিং ও ডেজার্ট বিশেষজ্ঞ

মাওয়াহ একাডেমির ইন্সট্রাক্টর৫· ৭টি রিভিউ১৫টি ক্লাস

পরিচিতি

রান্নার প্রতি গভীর ভালোবাসা, সৃজনশীলতা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে শেখ রওনাজ গড়ে তুলেছেন MAWAH—একটি কুলিনারি শিক্ষা ও প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। তিনি একজন রান্না ও বেকিং প্রশিক্ষক, রেসিপি ডেভেলপার এবং বেকিং ও ডেজার্ট বিশেষজ্ঞ। ২০২৩ সালে Confidence Salt–Prothom Alo আয়োজিত ‘পাক্কা রাঁধুনি’ প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশ ও দেশের বাইরের ৬০০-এরও বেশি শিক্ষার্থীকে রান্না, বেকিং ও ডেজার্ট তৈরির দক্ষতা অর্জনে সহায়তা করেছেন।

MAWAH-এর বিশেষত্ব হলো এর সহজ, বাস্তবভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব শেখানোর পদ্ধতি। এখানে কঠিন বইয়ের ভাষা বা অপ্রয়োজনীয় জটিলতা নয়; বরং সামনে বসে শেখানোর মতো স্বাভাবিক উপস্থাপনা, সহজ ভাষা এবং ধাপে ধাপে হাতে-কলমে বোঝানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। অপ্রয়োজনীয় কাট বা এডিট ছাড়াই এমনভাবে অনলাইন ক্লাস তৈরি করা হয়, যাতে শিক্ষার্থীরা ভিডিও দেখে কাজের প্রতিটি ধাপ সহজে বুঝতে পারেন।

MAWAH-এর নিজস্ব খাদ্যব্যবসায় যে রেসিপি, কৌশল ও পদ্ধতি বাস্তবে ব্যবহার করা হয়, সেই অভিজ্ঞতাই শিক্ষার্থীদের শেখানো হয়। ফলে তাঁরা শুধু একটি রেসিপি অনুসরণ করতেই শেখেন না, বরং বাস্তব কাজের অভিজ্ঞতা থেকেও জ্ঞান অর্জন করতে পারেন।

শেখ রওনাজের লক্ষ্য হলো—বয়স বা অবস্থান যেন শেখার পথে বাধা না হয়। বিশেষ করে ঘরে বসে নিজের সুবিধামতো রান্না, বেকিং ও ডেজার্ট তৈরি শিখতে আগ্রহী নারীসহ সব শিক্ষার্থীর কাছে মানসম্মত প্রশিক্ষণ পৌঁছে দেওয়া; তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো এবং চাইলে নিজেদের খাদ্যব্যবসা গড়ে তোলার পথেও অনুপ্রাণিত করা।

MBA in HRM | Pakka Radhuni 2023 Runner-Up | Founder of MAWAH | Culinary Instructor & Recipe Developer | 600+ Learners Trained

শেখ রওনাজ সম্পর্কে শিক্ষার্থীরা কী বলছেন

ব্রাজিলিয়ান ক্লাউড কেক (বোলো নুভেম)

Sharmin H. · ভর্তি হওয়া শিক্ষার্থী ·

ব্রাজিলিয়ান ক্লাউড কেক (বোলো নুভেম)

Sanjida A. · ভর্তি হওয়া শিক্ষার্থী ·

ব্রাজিলিয়ান ক্লাউড কেক (বোলো নুভেম)

mokarrama r. · ভর্তি হওয়া শিক্ষার্থী ·

রেড ভেলভেট মাফিন

অনেক ভালো আর মজার ছিল,আমি বানিয়েছিলাম।কি ছবি আর তোলা হয়নি।

Sathi G. · ভর্তি হওয়া শিক্ষার্থী ·

গোলাপ জামুন মিষ্টি

দারুণ ক্লাস ছিল

Sathi G. · ভর্তি হওয়া শিক্ষার্থী ·

রেড ভেলভেট মাফিন

ummay H. · ভর্তি হওয়া শিক্ষার্থী ·

শেখ রওনাজ-এর ক্লাস

কেক ও বেকারি

রেড ভেলভেট মাফিন

প্রিমিয়াম রেড ভেলভেট মাফিন | সদ্য বেক করা – মাওয়াহ একাডেমি মাওয়া একাডেমির এই দ্রুত ও বিশেষজ্ঞ-পরিচালিত পাঠের মাধ্যমে সেরা রেড ভেলভেট মাফিন তৈরি করতে শিখুন। এর আকর্ষণীয় গাঢ় লাল রঙ, মখমলের মতো নরম ও রসালো ভেতরের অংশ এবং ভেতরে বেক করা সুন্দর ও নিখুঁত ক্রিম চিজের প্যাঁচ—এইসব কৌশল আয়ত্ত করুন।

ভর্তি চলছেবিগিনার১টি লেসন৫
মিষ্টি ও হালুয়া

গোলাপ জামুন মিষ্টি

চেষ্টা করে দেখুন,আপনিও ঘরেই বানাতে বানাতে পারবেন এই মজাদার গোলাপ জামুন মিষ্টি।

ভর্তি চলছেবিগিনার১টি লেসন৫
মিষ্টি ও হালুয়া

মাওয়াহ স্পেশাল রাবড়ি গুলাবজামুন

মাওয়াহ স্পেশাল রাবড়ি গুলাবজামুন অনলাইন ক্লাসে শিখুন প্রিমিয়াম ডেজার্ট তৈরির কৌশল। ঘরে বসে শিখুন এবং হোমমেড মিষ্টির ব্যবসায় নতুন আইটেম যোগ করুন।

ভর্তি চলছেবিগিনার৮টি লেসন
কেক ও বেকারি

প্রিমিয়াম সিগনেচার কেক মাস্টার ক্লাস সিজন ১

যারা সাধারণ কেক থেকে বের হয়ে ক্যাফে-স্টাইল প্রিমিয়াম কেক শিখতে চান, তাদের জন্য নিয়ে এসেছি আমাদের এক্সক্লুসিভ Premium Signature Cake Masterclass। এই ক্লাসে শিখবেন ৩টি বেস্টসেলিং প্রিমিয়াম কেক

ভর্তি চলছেমাঝারি
কেক ও বেকারি
কেক ও বেকারি

ব্রাজিলিয়ান ক্লাউড কেক (বোলো নুভেম)

এটা কেক, নাকি এক টুকরো মেঘ? ব্রাজিলের জনপ্রিয় এই অসাধারণ কেকের প্রতিটি কামড়ে পাবেন মেঘের মতো নরম, হালকা ও তুলতুলে টেক্সচারের এক অনন্য অভিজ্ঞতা! MAWAH Academy-তে শিখুন Brazilian Cloud Cake তৈরির কৌশল, আর আপনার বেকিংয়ে যোগ করুন নতুন এক প্রিমিয়াম আকর্ষণ।

ভর্তি চলছেবিগিনার১টি লেসন৫
রান্না ও বিরিয়ানি

ঢাকাইয়া তেহারি + ফ্রুট ট্রাফল বোল ক্লাস

ঈদে বিরিয়ানি,তেহারি রান্না হবেনা এমন ঘর খুজে পাওয়া যাবেনা! ঈদ কে কেন্দ্র করে ২টা আইটেম নিয়ে একটা শর্ট ক্লাস এরেঞ্জ করেছি।একটা থাকছে তেহারি আর একটা থাকবে আমাদের এক্সক্লুসিভ ডেজার্ট 👑👑 ক্লাসে থাকবে- 👉ঢাকাইয়া স্টাইল সরিষার তেলে বিফ তেহারি 👉তেহারি মশলা তৈরি 👉ফ্রুট ট্রাফল বোল ঈদের টেবিল এ এই ২টা আইটেম ই নজর কাড়তে যথেষ্ট ❤️

ভর্তি চলছেবিগিনার২টি লেসন
মিষ্টি ও হালুয়া

হালুয়া স্পেশাল অনলাইন ক্লাস

আমাদের মাওয়াহ পেজটাকে একদম প্রথম থেকে যারা চেনেন তারা মূলত আমাদের স্পেশাল হালুয়ার জন্যেই চেনেন। প্রতিবছর একবার করে আমরা আমাদের এই হালুয়া গুলার অর্ডার নিতাম। তখন থেকে অনেকেই রিকোয়েস্ট করতো আপু আপনি হালুয়ার ক্লাস নেন। আলহামদুলিল্লাহ আপনাদের বহুল প্রতীক্ষিত সেই ক্লাস এরেঞ্জ করেছি।

ভর্তি চলছেবিগিনার
মিষ্টি ও হালুয়া

প্রিমিয়াম মিষ্টি মাস্টার ক্লাস

প্রিমিয়াম মিষ্টির মাস্টার ক্লাস – এখন হাতের নাগালে! এই একটাই ক্লাস করলে—বাংলাদেশের জনপ্রিয় সব মিষ্টি একে একে মাস্টার হয়ে যাবেন ইন শা আল্লাহ।

ভর্তি চলছেমাঝারি
মিষ্টি ও হালুয়া

মাওয়াহ স্পেশাল আফলাতুন

মাওয়াহ একাডেমির এই ফ্রি অনলাইন ক্লাসে আপনি ঘরে বসেই মাওয়াহ স্পেশাল আফলাতুন মিষ্টি তৈরি করার সহজ নিয়ম ও প্রস্তুত প্রণালী শিখতে পারবেন।

ভর্তি চলছেবিগিনার৩টি লেসন
ডেজার্ট ও পানীয়

জাফরানি পেস্তা শরবত ও স্পেশাল মাহলাবিয়া ক্লাস

জাফরানের রাজকীয় সুবাস, পেস্তার সমৃদ্ধ স্বাদ আর মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ডেজার্টের অনন্য সমন্বয়! শিখুন প্রিমিয়াম জাফরানি পেস্তা শরবত ও সিল্কি-ক্রিমি স্পেশাল মাহলাবিয়া তৈরির কৌশল, পারফেক্ট টেক্সচার এবং আকর্ষণীয় প্রেজেন্টেশন—সবকিছু এক বিশেষ অনলাইন ক্লাসে।

ভর্তি চলছেবিগিনার৩টি লেসন
কেক ও বেকারি
কেক ও বেকারি

মাফিন স্পেশাল অনলাইন ক্লাস

ইংলিশ ব্রেকফাস্ট আইটেম এ মাফিন খুবি জনপ্রিয় একটা আইটেম৷ মাফিন আর কাপকেক কিন্তু এক জিনিস না.. ২টার রেসিপি একদম ভিন্ন। ইন্টারন্যাশনাল রেসিপি তে ৬ ধরনের ভিন্ন আর খুবি বাটারি ফ্লেভারফুল মাফিন নিয়ে এরেঞ্জ করেছি আমরা আমাদের #মাফিন_স্পেশাল_অনলাইন_ক্লাস

ভর্তি চলছেবিগিনার১টি লেসন
স্ন্যাক্স ও ফাস্টফুড

স্ন্যাকস এবং কেক স্পেশাল ক্লাস

বেকারি এবং ফাস্টফুড সেকশন এ প্রিমিয়াম কিছু রেসিপি নিয়ে এরেঞ্জ করেছি আমরা এই ক্লাস টা..গতানুগতিক ধারার সসেজ রোল,ডিনার রোল থেকে বের হয়ে এডভান্স কিছু ফাস্টফুড আর বেকারি আইটেম যারা শিখতে চান তাদের জন্য এই ক্লাস টা..যারা বেকারি আইটেম সম্পর্কে কিছুই জানেন না তারাও অনেক কিছু শিখতে পারবেন এই ক্লাস থেকে।

কেক ও বেকারি

এক্সক্লুসিভ ব্রাউনি মাস্টার ক্লাস

ব্রাউনি ব্রাউনি ব্রাউনি‼️ একেবারে ব্রাউনির মাস্টার ক্লাস যাকে বলে!! হাল এর একদম ট্রেন্ডি কিছু ব্রাউনি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই ক্লাস. এই এক ক্লাস করে ব্রাউনি রিলেটেড যত সমস্যা সব গুলোর সমাধান পাবেন!!

ভর্তি চলছেবিগিনার৩টি লেসন

আমাদের সাথে কথা বলুন

কীভাবে কথা বলতে চান, বেছে নিন।